শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অমিত শাহ
আন্তর্জাতিক

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে অমিত শাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসায় শুক্রবার (১৪ আগস্ট) হাসপাতাল ছাড়েন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এইমস হাসপাতালে ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল অমিত শাহের ওপর নজর রাখছেন। গত শুক্রবারই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার রাতে অমিত শাহের রক্তচাপ খুব বেড়ে যায়। সঙ্গে ছিল প্রচণ্ড শ্বাসকষ্ট। এরপর তড়িঘড়ি তাকে এইমস-এ ভর্তি করা হয়।

হাসপাতালের পক্ষে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ৩-৪ দিন ধরে গা-হাত-পা ব্যথায় ভুগছিলেন অমিত শাহ। ক্লান্ত বোধ করছিলেন। তবে তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। কোভিড থেকে সেরে ওঠার পরবর্তী যত্ন নেয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন। হাসপাতাল থেকেই তিনি তার কাজকর্ম চালাবেন।

গত শুক্রবার অমিত শাহের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি।

এর আগে ২ আগস্ট টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিত শাহ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা