ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট : মিশেল ওবামা
আন্তর্জাতিক

ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট : মিশেল ওবামা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

সোমবার (১৭ আগস্ট) ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি। মিশেল মনে করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য সঠিক প্রেসিডেন্ট নন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে ১৭ আগস্ট (সোমবার) থেকে ডেমোক্রেটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় কনভেনশন শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হচ্ছে কনভেনশন। আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা। তার মূল বক্তব্যটি রেকর্ড করা হয়েছে আরও ছয়দিন আগে। তখনও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেননি। সোমবার কনভেনশনে সে রেকর্ড করা বক্তব্যটি প্রচার করা হয়।

বক্তব্যে ট্রাম্পকে আক্রমণ করে মিশেল বলেন, ‘একটি ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি খুড়িয়ে হাঁটছে। আর এ প্রেসিডেন্ট সে ভাইরাসকে দীর্ঘসময় ধরে অবজ্ঞা করে গেছেন।’

মিশেলের অভিযোগ, বর্ণবাদবিরোধী আন্দোলনকে যুক্তরাষ্ট্র সরকার এখনও উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, আমরা হোয়াইট হাউজে কিছু নেতৃত্ব, সান্ত্বনা, বা স্থিরতার প্রতীক দেখতে চাই। কিত্নু আমরা এর পরিবর্তে দেখছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং চরমভাবে সমানানুভূতির অভাব। আমি পরিষ্কারভাবে বলছি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট ।

মিশেল বলেন, গত চার বছর যেভাবে পার হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থার প্রকৃত রূপ কেমন তা এখনকার শিশুদেরকে বোঝানো কঠিন হয়ে যাবে। তিনি বলেন, ‘তারা (শিশুরা) দেখেছে আমাদের নেতারা শ্বেতাঙ্গ আধিপত্যের মশাল শক্ত হাতে ধরে রেখে অসহায় নাগরিকদেরকে দেশের শত্রু আখ্যা দিচ্ছে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা