ফাইল ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৮ মে) সকালের এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এছাড়াও ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে তুষারধসে নিহত ৯

রোববার সকালে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুমিকম্পের পাকিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) তথ্য অনুসারে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।

ডননিউজটিভি জানিয়েছে, রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, প্রদেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কিয়েভে ব্যাপক ড্রোন হামলা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার সকালের এই ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। সংস্থাটি আরও বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং তা ভূপৃষ্ঠ থেকে ২২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা