রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
আন্তর্জাতিক

চীন-রাশিয়াকে দমাতেই জি-৭ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক: এবারের জি-৭ সম্মেলন মূলত চীন ও রাশিয়াকে দমন করার এজেন্ডা নিয়েই অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আরও পড়ুন: স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১২

রুশ পররাষ্ট্রমন্ত্রী শনিবার দেশটির এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, জাপানের হিরোশিমায় শিল্পোন্নত সাত জাতির সম্মেলনে শনিবার চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির বিষয়ে নিন্দা জানিয়েছে। একই সময়ে তারা রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

ল্যাভরভ বলেন, পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

কিন্তু যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, আমরা কিয়েভের স্বাধীনতা রক্ষার সহায়তা করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা