ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ২৩ থেকে ২৪ মে তিনি এ সফর করবেন।

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

শুক্রবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে ওয়াং বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের আমন্ত্রণে রুশ প্রধানমন্ত্রী মিশুস্তিন চীনে দু’দিনের সরকারি সফরে আসছেন।

সফরের বিষয়টি নিশ্চিত করে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, সফরকালে চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা হবে। শিল্প, জ্বালানি, পরিবহন অবকাঠামো ও কৃষিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে।

আরও পড়ুন : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

জানা গেছে, মিশুস্তিন তার সফরে সাংহাই যাবেন। সেখানে তিনি রাশিয়ান ও চীনা ব্যবসায়ীদের ফোরামে কথা বলবেন। তাছাড়া, সফর চলাকালে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিও সই হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত মার্চে রাশিয়া সফর করেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। তখন তিনি বলেছিলেন, আমাদের সম্পর্ক ‘নতুন যুগে প্রবেশ করেছে’।

আরও পড়ুন : সেনাবাহিনীর স্থাপনায় হামলায় নিন্দা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীন নিরপেক্ষ অবস্থানে থাকবে বললেও মস্কোর এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা না জানানোয় সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে যুদ্ধ বন্ধে সহায়তার চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে চীনের বিশেষ দূত লি হুই গত মঙ্গলবার দু’দিনের সফরে ইউক্রেনে যান।

সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এটাই চীনের কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তার প্রথম ইউক্রেন সফর।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা