আন্তর্জাতিক

চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে ১১ যাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী

শুক্রবার (১৯ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।

আরও পড়ুন : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

মর্মান্তিক এ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং তিনজন প্রাণে বেঁচে গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

ভিয়েতনামের সঙ্গে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন

প্রসঙ্গত, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা