ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সহিংসতার জন্য দায়ী সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান নিজের গ্রেফতার ও তার জেরে দেশজুড়ে সহিংসতার জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করেছেন। সেই সাথে সেনাপ্রধান তাকে ভুল বুঝছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন : ইমরান খানের সাথে প্রেসিডেন্টের সাক্ষাৎ

শুক্রবার (১২) সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী।

শুনানির বিরতিতে বিবিসির সাংবাদিক ক্যারোলিন ডেভিসকে সাক্ষাৎকার দেন তিনি।

আরও পড়ুন : শাহ আমানত বিমানবন্দর বন্ধ

ক্যারোলিনের প্রশ্ন - মঙ্গলবার (৯ মে) গ্রেফতার ও তার জেরে পাকিস্তান জুড়ে সহিংসতার জন্য সামরিক বাহিনীর কতটুকু দায় আছে বলে মনে করেন পিটিআই চেয়ারম্যান।

ইমরান খান বলেন, গত কয়েকদিন ধরে যা যা হচ্ছে, তাতে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সেনাসদ্যদের আমি দোষ দেব না। তবে একজনকে অবশ্যই দায়ী করব। তিনি হলেন সেনাপ্রধান। পাকিস্তান সামরিক বাহিনীতে এখন গণতন্ত্র বলে কিছু নেই। সম্প্রতি সামরিক বাহিনী যে অপমানের শিকার হলো, তার দায়ও সেনাপ্রধানকে নিতে হবে।

আরও পড়ুন : ভয়ঙ্কর রূপে মোখা

উল্লেখ্য, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা। তারা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ-ভাঙচুর করেন এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পাশাপাশি পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো সেনা সদর দপ্তরসহ বিভিন্ন সেনাদপ্তর ও সেনানিবাসে হামলা চালান।

আরও পড়ুন : বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

পরিস্থিতি এমন গুরুতর অবস্থায় পৌঁছায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার (১০ মে) রাজধানী ইসলামাবাদসহ দেশজুড়ে সেনা নামাতে বাধ্য হয় পাকিস্তানের সরকার।

এদিকে সেনা নামার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে- সেনাবাহিনীর বেশ কিছু কর্মকর্তা চাকরিতে ইস্তফা দিয়ে পিটিআইয়ে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন : সব ধরনের নৌযান চলাচল বন্ধ

তবে সামরিক বাহিনীর শীর্ষ মুখপাত্র ও জনসংযোগ বিভাগ আইএসপিআরের মহাপরিচালক এ গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সাক্ষাৎকারে বিবিসিকে ইমরান বলেন, সেনাপ্রধান আসিম মুনির সবসময়ই এই ভয়ে থাকেন যে যদি আমি ক্ষমতায় আসি, সেক্ষেত্রে তাকে আমি পদচ্যুত করব। অথচ আমি তাকে বোঝাতে সর্বোচ্চ চেষ্টা করেছি এমনকি লিখিত বার্তা দিয়েও জানিয়েছি- এমনটা আমি করব না। কিন্তু সে আমার ওপর বিশ্বার রাখতে পারছে না।

আরও পড়ুন : পদ্মা পাড়ে ভেসে এলো মৃত ডলফিন

তার মনে এই ধারণা গেড়ে বসেছে- (ক্ষমতায় গেলে) আমি তাকে পদচ্যুত করবই। বর্তমানে দেশে যা হচ্ছে- সবকিছু তার সরাসরি নির্দেশে হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা