ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইমরান খানের সাথে প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্করের সাক্ষা

বৃহস্পতিবার (১১ মে) রাতে ইসলামাবাদ পুলিশ লাইনসের রেস্ট হাউসে তাকে দেখতে যান প্রেসিডেন্ট।

এর আগে পাকিস্তানের সুপ্রিমকোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে এবং অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন : অগ্রসর হচ্ছে ‌‘মোখা’

শুক্রবার (১২ মে) পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউজ ইন্টারন্যাশনাল বলছে, বৃহস্পতিবার রাতে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পুলিশ লাইনসের পুলিশ রেস্ট হাউসে দেখতে যান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

আরও পড়ুন : ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন আজ

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হওয়ার জন্য সুপ্রিমকোর্টের ৩ সদস্যের বেঞ্চের আদেশে সাবেক এই প্রধানমন্ত্রী পুলিশ লাইনসের রেস্ট হাউসে অবস্থান করছেন।

গত মঙ্গলবার দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এর একদিন পর তাকে ৮ দিনের রিমান্ডেও নেওয়া হয়। তবে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রীর গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে।

আরও পড়ুন : সেন্টমার্টিন ছাড়ছে মানুষ

সেই সাথে সুপ্রিমকোর্ট ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও প্রদান করে। এরপর শুক্রবারের হাজিরার জন্য সুপ্রিমকোর্ট থেকে পুলিশ লাইনসের রেস্ট হাউসে যান ইমরান।

প্রতিবেদনে বলা হয়, সুপ্রিমকোর্ট থেকে মুক্তি পাওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে অভিনন্দন জানান এবং দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন : সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

গুরুত্বপূর্ণ বেশ কিছু সূত্র দ্য নিউজকে জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট এ সময় ইমরানকে তার গ্রেফতারের বিষয়ে সামরিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সম্পর্কে বলেছেন।

সূত্র থেকে আরও জানা যায়, ইমরান পরে গিলগিট বাল্টিস্তানের (জিবি) মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠান। পরে তিনিও সেখানে আলোচনায় যোগ দেন। তারা মধ্যরাতের পর পর্যন্ত ২ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন।

আরও পড়ুন : তীব্র গরমে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যায় একজন চাকরিরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তাকে গ্রেফতার করা হয়েছে কিনা- সাংবাদিকের এ প্রশ্নে তিনি বলেন, একজন চাকরিরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তার অভিযোগ কেবল অভিযোগই নয়, বাস্তবতা।

মিডল ইস্টার্ন নেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন- বিরোধীদের সাথে কোনো আলোচনা সম্ভব হবে না। কারণ তারা সংবিধানে বিশ্বাস করে না।

আরও পড়ুন : স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল

এক সংবাদকর্মী প্রধান বিচারপতির পরামর্শের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে ইমরান বলেন, সংবিধান ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ দিয়েছে। কিন্তু তারা (সরকার) তা এড়িয়ে যাচ্ছে। এখন সংবিধান মেনে চলা প্রয়োজন এবং এর পরে কীভাবে এগোনো যায় তা দেখা যাবে।

একজন আইনজীবী ইমরান খানকে বলেন, পিটিআই মহাসচিব আসাদ উমর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : জার্মানিতে গোলাগুলি, নিহত ২

এ কথা জেনে ইমরান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জিজ্ঞাসা করেন, কেন তাকে আগে জানানো হয়নি, যাতে তিনি আদালতে এই সমস্ত বিষয় তুলে ধরতে পারতেন।

লাহোরের ঊর্ধ্বতন সেনা কমান্ডারের বাসভবনে হামলার নিন্দা করবেন কিনা সংবাদকর্মীর এ প্রশ্নে ইমরান তা প্রত্যাখ্যান করে বলেন, যেহেতু তিনি এসব বিষয়ে কিছুই জানেন না, তাহলে কীভাবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারেন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

এদিকে সুপ্রিমকোর্টে ইমরানের মুক্তির আদেশের পর একজন কর্মকর্তা ইমরানের কাছে এগিয়ে আসেন। ইমরান খানকে বিদায় জানাতে এসেছেন বলে জানান তিনি। তখন ইমরান তার সাথে করমর্দন করে বলেন, ‘আমি প্রার্থনা করি আমাদের আর দেখা হবে না।’

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা