ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

১৪ দিনের রিমান্ড আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আদালতের সামনে পেশ করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতারের একদিন পর বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটারকে হাজির করা হলো।

আরও পড়ুন : ইমরান থাকলে শত্রুর প্রয়োজন নেই

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) সেখানে সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রীর ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে।

বুধবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ লাইনসে স্থাপিত আদালতে পেশ করা হয়েছে। মূলত ইসলামাবাদ পুলিশ লাইনসকে ‘এককালীন ব্যবস্থা’ হিসাবে আদালতের মর্যাদা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ইমরান খানকে আদালতে পেশ করার পর শুনানি শুরু হয়েছে এবং শুনানির শুরুতেই ইমরানের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতে আবেদন জানিয়েছে এনএবি।

তবে এনএবি’র সেই রিমান্ড আবেদনের বিরোধিতা করেছেন পিটিআই চেয়ারম্যানের আইনজীবী। তিনি বলেছেন, মামলাটি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর পরিধির মধ্যে পড়ে না। তিনি আরও বলেন, এনএবি তদন্ত প্রতিবেদনও শেয়ার করেনি।

তিনি উন্মুক্ত আদালতে শুনানির আহ্বান জানিয়ে বলেন, ‘প্রত্যেকেরই সুষ্ঠু ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।’

আরও পড়ুন : ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ মিলেছে

পরবর্তীতে শুনানি সংক্ষিপ্ত সময়ের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ডননিউজটিভি।

মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়।

আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ওয়ারেন্টে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন : ভারতে বাস খাদে পড়ে নিহত ২২

এদিকে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পিটিআই কর্মীরা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদানসহ সারা দেশের শহরগুলোতে বিক্ষোভ করেন বলে জানায় জিও নিউজ।

এছাড়া গ্রেফতারের পর ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তর এবং লাহোরে সেনাবাহিনীর কর্পস কমান্ডারের বাসভবনে হামলা চালায় বলেও খবর পাওয়া গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা