আন্তর্জাতিক

ভারতে বাস খাদে পড়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২২ জন দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

আরও পড়ুন : জেএমবি নেতার ২০ বছর কারাদণ্ড

মঙ্গলবার (০৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ার পর অন্তত ২২ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং জানিয়েছেন। দুর্ঘটনার পর বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ইমরান খান গ্রেফতার

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে।

এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন : আ’লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল

খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা বলেছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

তিনি জানান, নদীতে পানি নেই। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় তিন শিশুসহ ২২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন নারী। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : সৌদিতে বাংলাদেশি যুবক নিহত

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, মনে হচ্ছে বাস চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা আহত যাত্রীদের উদ্ধার করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা