ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: বিশ্বে আরও ১৮৪ প্রাণহানি

এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে প্রায় অর্ধশত পিটিআই সমর্থককে।

লাহোর ও করাচিতে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে। বিক্ষোভ হচ্ছে পেশাওয়ারেও।

ইসলামাবাদের রাস্তায় শত শত বিক্ষোভকারী রাজধানীর প্রধান মহাসড়ক অবরোধ করে রেখেছে। সেখানে ইমরান সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছুড়েছে।

বিক্ষোভকারীরা রাস্তার সাইন উপড়ে ফেলেছে এবং রাস্তার ওপর দিয়ে চলাচলের ব্রিজ ভেঙে ফেলেছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ উত্তপ্ত শহর

ইমরান খানের সমর্থকরা বেশ কিছু শহরে সুরক্ষিত সেনা ছাউনির বাইরে বিক্ষোভ করছে বলেও খবর পাওয়া গেছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া লাহোর, করাচি ও বালুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে পাক প্রশাসন। এবার গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করল শেহবাজ সরকার।

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করা হয়েছে। এর ফলে পুরো পাকিস্তানে আপাতত ফেসবুক, টুইটার ও ইউটিউব পরিষেবা বন্ধ হয়ে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা