আন্তর্জাতিক

টেক্সাসে গাড়িচাপায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়িচাপায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

আরও পড়ুন : পেরুতে স্বর্ণখনিতে আগুন, নিহত ২৭

সোমবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তবর্তী ব্রাউনসভিল শহরের একটি বাস স্টপেজে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন এবং অভিবাসীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র রয়েছে।

আরও পড়ুন : কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

বিবিসি জানায়, গাড়িচাপার এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা দায়ের করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।

এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছিল, গাড়িচাপার এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে হচ্ছে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি চাপ নেই

পুলিশ জানিয়েছে, চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি কর্তৃপক্ষকে অসহযোগিতা করছেন বলে জানা গেছে।

মার্কিন সীমান্ত সুরক্ষা কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের আগমন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে। মালডোনাডো স্থানীয় মিডিয়াকেও বলেছেন, গত দুই মাসে ওজানাম সেন্টার নামের ওই আশ্রয়কেন্দ্রে যেখানে ২৫০ জন লোক থাকতে পারে, সেখানে প্রতিদিন ৩৮০ জন লোককে পরিচালনা করতে হচ্ছে।

আরও পড়ুন : বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

প্রসঙ্গত, এর আগে টেক্সাসের ডালাসের কাছে একটি শপিংমলে বন্দুক হামলায় অন্তত আট জন নিহত হন। পরে সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবারের এই হামলায় অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন এখনও হাসপাতালে। এরমধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর। ডালাস থেকে ২৫ মাইল দূরে অ্যালেন শহরের একটি শপিংমলে স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা