আন্তর্জাতিক

আলবার্টায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে । উত্তর আমেরিকার এই দেশটির পশ্চিমাঞ্চলজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পর স্থানীয় সময় শনিবার (৬ মে) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে প্রাদেশিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৯

রোববার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলেও অভিহিত করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের কারণে প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসি বলছে, ১০০টিরও বেশি দাবানলের মুখোমুখি হয়েছে আলবার্টা। আর এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ।

আরও পড়ুন : আমরাও সুষ্ঠু নির্বাচন চাই

এছাড়া দাবানল এতোটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, প্রদেশটির এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শহরটিতে আট হাজারেরও বেশি মানুষ বাসবাস করে থাকে।

ড্যানিয়েল স্মিথ বলছেন, উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দাবনলে ‘জ্বালানির’ মতো কাজ করছে এবং এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর (৩ লাখ ১ হাজার একর) জমি পুড়ে গেছে। এছাড়া প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

বিবিসি বলছে, ছড়িয়ে পড়া দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমে ড্রেটন ভ্যালি এবং রাজধানী শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক অবস্থিত। সেখানে ২০টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

পরিস্থিতি বিবেচনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার আনা হয়েছে এবং কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এছাড়া এডমন্টন এক্সপো সেন্টারে এক হাজারেরও বেশি উদ্বাস্তুকে আশ্রয় দেওয়া হয়েছে এবং হাই লেভেল শহরে একটি কার্লিং রিঙ্ককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হচ্ছে।

আরও পড়ুন : মণিপুরে জাতিগত সংঘাত, নিহত ৫৪

আলবার্টা কানাডার একটি প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। কিন্তু দাবানল ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সেখানকার তেল অবকাঠামোগুলো তাৎক্ষণিকভাবে কোনও বিপদের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা