ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

অবশেষে রাজমুকুট চার্লসের মাথায়

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৭০ বছর পর ব্রিটেনের রাজমুকুট পেলেন নতুন কোনো ব্যক্তি। ৪০তম রাজা হিসেবে মুকুট পড়লেন তৃতীয় চার্লস।

আরও পড়ুন : রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু

শনিবার (৬ মে) তার মাথায় রাজমুকুট পরিয়ে দেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

এর আগে, রাজমুকুটে সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী অর্ব পরিয়ে দেন আর্মাঘের আর্চবিশপ। এছাড়া রাজার হাতে স্বর্ণখচিত তরবারি তুলে দেন আর্চবিশপ ক্যান্টারবারি।

এসময় ক্যান্টারবেরির আর্চবিশপ বিচার করতে, অন্যায়ের বৃদ্ধি বন্ধ করতে, ঈশ্বরের পবিত্র গির্জা এবং সকল শুভাকাঙ্খী মানুষকে রক্ষা করতে’ এই তরবারি ব্যবহার করতে বলেন।

আরও পড়ুন : ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয়

সিংহাসনে বসার ৭০ বছর পর গত বছরের সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর কয়েকদিন পর ব্রিটেনের রাজা হিসেবে চার্লসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলে চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪ টি রাষ্ট্রের রাজত্ব পান।

গ্রিনিচ মান সময় সকাল ৯টা ২০ মিনিটে শোভাযাত্রা নিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসেন রাজা চার্লস এবং রানি ক্যামেলিয়া। সকাল ১০টা থেকে শুরু হয় রাজার অভিষেক অনুষ্ঠান। প্রায় ১০০ টি দেশের প্রধান এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন। এছাড়া হাজির ছিলেন দুই হাজারের বেশি অতিথি ও রাজপরিষদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা