ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু

আন্তর্জাতিক ডেস্ক : আজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

শনিবার (৬ মে) স্থানীয় সময় সকাল ১০ টায় রাজা তৃতীয় চার্লস ও রানি কনসর্ট কেমিলা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে।

আরও পড়ুন : চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি

রাজা খ্রিষ্টীয় পবিত্র ধর্মগ্রন্থের উপর হাত রেখে শপথ নেন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একজন আর্চবিশপ তাকে শপথবাক্য পাঠ করান।

এ সময় রাজা নিজেকে একজন বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট হিসেবে উল্লেখ করে বলেন, তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ধরে রাখবেন।

আরও পড়ুন : এগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

এরপর রাজার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অভিষেক উপলক্ষে সেন্ট্রাল লন্ডনে প্রায় ১০০ টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। অভিষেক অনুষ্ঠানটি প্রায় ২ ঘণ্টা ধরে চলবে।

২৩০০ বিশেষ অতিথি একেবারে সামনাসামনি বসে এ অনুষ্ঠান দেখবেন।

আরও পড়ুন : সেপ্টেম্বর থেকে নারিতায় ফ্লাইট শুরু

২০২২ সালের সেপ্টেম্বরে চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪ টি রাষ্ট্রের রাজত্ব পান, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।

১০৬৬ সালের পর এ অভিষেক অনুষ্ঠান আয়োজন ঘিরে কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনার পর এই ৪০ তম অভিষেক আবারো ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা