আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৭ জনের প্রাণাহনি ঘটেছে। এরমধ্যে ৬ জনই সম্পর্কে আপন ভাই।

আরও পড়ুন : এলপিজির দাম বাড়ল ৫৭ টাকা

সোমবার (১ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল বাহাতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি তাঈফ-আল বাহা সড়কে পৌঁছালে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

আরও পড়ুন : অক্টোবরে হতে পারে তফসিল

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে অলৌকিকভাবে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চার বছরের একটি শিশু কোনো আহত হওয়া ছাড়াই বেঁচে গেছে।

নিহতদের মধ্যে সবার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। আর সবার ছোট শিশুটির বয়স ছিল মাত্রা আড়াই বছর।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে নিহত ৬

নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানান, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। ওই সময়ই এই করুণ দুর্ঘটনায় কবলে পড়েন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা