ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্রান্সে সংঘর্ষে শতাধিক আহত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে দেশটির শতাধিক পুলিশ আহত হয়েছেন। এ সময় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : তিউনিসিয়ায় কবরের জায়গাও হচ্ছে না

মঙ্গলবার (২ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন বিল সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সাথে দেশজুড়ে সংঘর্ষে অন্তত ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

আরও পড়ুন : আইএস’র প্রধান নেতা নিহত

জেরাল্ড দারমানিন জানান, ফ্রান্সে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে এতো বিশাল সংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এ সহিংসতার সময় ২৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে সোমবার (১ মে) মে দিবসের বিক্ষোভে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষ অংশ নেন। এ বিক্ষোভের বেশিরভাগই শান্তিপূর্ণ হলেও উগ্রপন্থি দলগুলো এ দিন পুলিশের ওপর পেট্রোল বোমা ও আগুন নিক্ষেপ করে।

আরও পড়ুন : ইকুয়েডরে বন্দুক হামলায় নিহত ১০

এতে কাঁদানে গ্যাস ও জল কামান দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় পুলিশ। বিক্ষোভ ও সংঘর্ষে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন টুইটারে জানান, কোনও ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন : কোয়াডে কাউকে নেওয়ার পরিকল্পনা নেই

তবে এর পাশাপাশি অসংখ্য ফরাসি শহরে বিক্ষোভকারীদের দায়িত্বপূর্ণ আচরণ এবং প্রতিশ্রুতির প্রশংসাও করেছেন তিনি।

বিবিসি জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সে সরকারি পেনশনের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছরে উন্নীত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই বিক্ষোভ আয়োজন করা হয়।

আরও পড়ুন : ২২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ দিন ফ্রান্সে ৭ লাখ ৮২ হাজার মানুষ বিক্ষোভ করেন। এর মধ্যে কেবল রাজধানী প্যারিসেই ১ লাখ ১২ হাজার মানুষ বিক্ষোভে নামেন।

তবে সিজিটি ইউনিয়ন বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবিকৃত সংখ্যার চেয়ে ৩ গুণ বেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা