ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মির অঞ্চলে রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে নিহত ২

রোববার (৩০ এপ্রিল) ভোর ৫.১৫ মিনিটে ঐ ভূমিকম্প আঘাত হানে।

অবশ্য এর আগেই বন্যা বা ভূমিকম্প মোকাবিলায় ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মির প্রশাসন।

আরও পড়ুন : সাত নারী ছিনতাইকারী আটক

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি বলছে, রোববার ভোর ৫.১৫ মিনিটে ভারতশাসিত জম্মু-কাশ্মির অঞ্চলে রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আঘাত হানা ঐ ভূমিকম্পটির গভীরতা ছিল ৫ কিলোমিটার।

আরও পড়ুন : অন্যান্য দায়িত্ব পালন করতে হতে পারে

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে এ ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ইতোমধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে উপত্যকাটির ২০ টি জেলায় অত্যাধুনিক ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মির প্রশাসন।

আরও পড়ুন : সেই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় বসছে!

ভারত সরকারের বিবৃতিতে এ অঞ্চলটি উচ্চ সিসমিক জোনে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং বন্যা ক্ষতির মুখে পড়ার ক্ষেত্রেও এই অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সংবাদমাধ্যম আরও বলছে, যেহেতু ঐ অঞ্চল অত্যন্ত বন্যাপ্রবণ। তাই এ ক্ষেত্রে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে এই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সহায়তা করবে।

আরও পড়ুন : ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১৫

এছাড়া ১১২ নম্বর ডায়াল করে দুর্যোগ কল সমন্বয়ের জন্য জরুরি প্রতিক্রিয়া সহায়তা ব্যবস্থা (ইআরএসএস) বাস্তবায়নের জন্য ভারত সরকারের এনডিএমএ-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা