আন্তর্জাতিক

বিশ্বে একদিনে ৪ শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২৮২ জন। আর সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৫৩০ জন।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭০ লাখ ৬৩ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৩ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৫ লাখ ২১ হাজার ৭৩৩ জন।

শনিবার (২৯ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ!

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩১ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৪৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৯১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ২৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৯৫ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪২৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৩১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ১৭ জন।

আরও পড়ুন : ঢাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪ জন এবং মারা গেছেন ৩৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ২৮৬ জন এবং মারা গেছেন ৫ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৯ জন এবং মারা গেছেন ৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৩৭৭ জন এবং মারা গেছেন ৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা