ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
সুদানে সংঘর্ষ 

ভারতে ফিরলেন আরও ৭৫৪ জন

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতপূর্ণ দেশ সুদান আটকে থাকা আরও ৭৫৪ জন ভারতীয় দেশে ফিরেছেন। এ নিয়ে সব মিলিয়ে সুদান থেকে ১৩৬০ জন দেশে ফিরেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও আগের মতোই দেশটির বিভিন্ন জায়গায় গোলাগুলি চলেছে।

এর আগে ২ পক্ষের সংঘর্ষ বিরতির ঘোষণা খুব একটা ফলপ্রসূ ছিল না। তবে এবার প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) পক্ষ থেকেও যুদ্ধবিরতির প্রসঙ্গ ওঠায় তা ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : তিউনিসিয়ায় আরও ৪১ মরদেহ উদ্ধার

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যে ৭৫৪ জনকে দেশে ফেরানো হয়েছে, তাদের আগেই সুদান থেকে বের করা হয়েছিল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুইটারে জানিয়েছেন, ৭৫৪ জনের মধ্যে ৩৯২ জন নয়াদিল্লি পৌঁছেছেন। বাকি ৩৬২ জন পৌঁছেছেন বেঙ্গালুরুতে। সব মিলিয়ে সুদানে আটকে থাকা ১৩৬০ জন দেশে ফিরেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা