ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

জাপানে ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ভয়াবহ বার্ড ফ্লু ভাইরাসে দেশটিতে রেকর্ড ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

এ অবস্থায় জাপানে মুরগি পুঁতে ফেলার জায়গারও সংকট দেখা দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা সিএনএনের খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বার্ড ফ্লুর রেকর্ড প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে জাপান। যা দেশটিতে মুরগির সরবরাহের উপর চাপ সৃষ্টি করেছে। একইসঙ্গে বেড়েছে ডিমের দামও।

আরও বলা হয়েছে, ভাইরাসের বিস্তার রোধ করতে আক্রান্ত মুরগিগুলোকে মেরে ফেলা হচ্ছে। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে জমির সংকট। আক্রান্ত মুরগি পুঁতে ফেলার জন্য জায়গার অভাবে পড়েছেন দেশটির স্থানীয় প্রশাসন ও খামারিরা।

আরও পড়ুন: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকে জানিয়েছে, সম্প্রতি দেশটির প্রায় সকল অঞ্চলেই বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এমনকি ২৬ অঞ্চলের মধ্যে ১৬টিতেই আক্রান্ত প্রাণী পুঁতে ফেলার জন্য পর্যাপ্ত জমি নেই।

এনএইচকের খবরে আরও বলা হয়, চলতি মৌসুমে রেকর্ড এক কোটি ৭০ লাখেরও বেশি মুরগি মারা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২০ অর্থবছরে রেকর্ড ৯৯ লাখ মুরগি মারা হয়েছিল।

চলতি মাসে এক প্রতিবেদনে রাবোব্যাঙ্ক জানিয়েছে, বার্ড ফ্লুর প্রভাব ও খাবারের উচ্চমূল্যের জন্য এ বছরের প্রথম তিনমাসে 'ঐতিহাসিক উচ্চ স্তরে' পৌঁছেছে ডিমের দাম।

আরও পড়ুন: রোমানিয়ায় ৯ বাংলাদেশি গ্রেফতার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার কারণে ২০২০ থেকে ২০২২ সালের মাঝমাঝি পর্যন্ত বিশ্বব্যাপী ফিডের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। রাবোব্যাঙ্কের প্রাণী প্রোটিনের সিনিয়র বিশ্লেষক নান-ডার্ক মুলডার বলেন, গত বছরের এই সময় থেকে এ বছর দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশেরও বেশি।

রাবোব্যাঙ্কের মতে, জাপানে ডিমের দাম গত মাসে ২৩৫ ইয়েনে (প্রায় ১৮৯ টাকা) পৌঁছেছে। যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। একইসঙ্গে থাইল্যান্ড, ফিলিপাইন, ইসরায়েল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং আর্জেন্টিনাসহ অন্যান্য অনেক দেশের বাজারেও ডিমের রেকর্ড দাম বেড়েছে।

আরও পড়ুন: জাপানে ১০ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যমতে, বন্য জলজ পাখিদের মধ্যে প্রাকৃতিকভাবে সংক্রমিত সংক্রমণের কারণে বার্ড ফ্লু হয়। সংক্রামিত পাখি তাদের লালা এবং অন্যান্য শারীরিক স্রাবের মাধ্যমে অন্যান্য প্রাণীদের মধ্যে ভাইরাস প্রেরণ করতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা