ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আল আকসায় ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে এক ফিলিস্তিনি যুবককে (২৬) গুলি করে হত্যা করেছে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলের পুলিশ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

শুক্রবার (৩১ মার্চ) পবিত্র রমজান মাসে দিনে-দুপুরে প্রকাশ্যে ঐ যুবককে গুলি করে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ।

শনিবার (১ এপ্রিল) এ হত্যার বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র।

আরও পড়ুন : আত্মসর্ম্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ইসরায়েলি পুলিশের দাবি , তাদের গুলিতে যে ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন, তিনি এক পুলিশ কর্মকর্তার অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছেন। নিহত যুবকটি দক্ষিণ ইসরায়েলের হুরার বেদুঈন শহরের বাসিন্দা ছিলেন।

তবে স্থানীয় সূত্রগুলো সংবাদমাধ্যম দ্য নিউ আরবকে জানিয়েছেন, ইসরায়েলি পুলিশের এ দাবি অসত্য। ঐ যুবক অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেননি।

আরও পড়ুন : মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

সূত্র জানিয়েছে, শুক্রবার নিহত যুবককে চেইন গেটের (বাব আল-সিলসিলা) বাইরে গুলি করা হয়। ঐ সময় আল আকসা মসজিদ থেকে এক বালিকাকে আটক করার চেষ্টা করে ইসরায়েলি পুলিশ। তখন ঐ যুবক তাদের বাধা দেন। এরপরই গুলির ঘটনা ঘটে।

তাকে গুলি করে হত্যার পর সেখানে ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা এসে আশপাশের রাস্তা বন্ধ করে দেন। ওল্ড সিটির প্রবেশ ও বের হওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। এ সময় রাস্তার পাশে থাকা সাধারণ ফিলিস্তিনি দোকানদারদের হেনস্তা ও মারধর করে ইসরায়েলি সেনারা।

আরও পড়ুন : নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

প্রসঙ্গত, অন্য সময়ের তুলনায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আল আকসা মসজিদে বেশি মানুষের সমাগম হয়।

গতকাল শুক্রবার থাকায় আরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। এ সময়ই মসজিদ প্রাঙ্গনে এক যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ।

খবর : দ্য নিউ আরব

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা