ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৮ অভিবাসীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের মধ্যবর্তী মোহাক অঞ্চলের একটি জলাভূমি থেকে দুই শিশুসহ ৮ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

আরও পড়ুন : সোনার খনি ধসে ১৪ জন নিহত

পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের মধ্যবর্তী মোহাক অঞ্চলের আকওয়েসানে সি স্নাইনে একটি জলাভূমিতে প্রথম লাশটি পাওয়া যায়। তার আশপাশেই বাকি লাশগুলো ছিল।

নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। নিহতদের মধ্যে ৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২ শিশু ছিল। এক শিশুর বয়স ৩ বছরের কম এবং তার কানাডিয়ান পাসপোর্ট ছিল।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

শুক্রবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান জানান, অপর শিশুটিও কানাডার নাগরিক ছিল।

অ্যাকওয়েসনে মোহাক পুলিশ সার্ভিসের ডেপুটি চিফ লি-অ্যান ও'ব্রায়েন জানান, এখানে দুটি পরিবারের সদস্যের মৃতদেহ রয়েছে, একটি পরবিার রোমানিয়ান বংশোদ্ভূত এবং একটি পরিবার ভারতীয় বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে বর্জ্যের ঢল

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এটা হৃদয়বিদারক ঘটনা। কী ঘটেছে এবং কিভাবে ঘটেছে, তা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার চেষ্টাও আমাদের করতে হবে।

প্রসঙ্গত, গত কয়েকমাসে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা বেশ কয়েকজনের লাশ পাওয়া গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা