সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে কুয়ার ছাদ ধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পুজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ১৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন : বাংলাদেশ-ভিয়েতনাম সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ইনদওরের শ্রী বালেশ্বর মন্দিরে এ ঘটনা ঘটেছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রজানিয়েছেন, এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে ১০ জন মহিলা এবং এক জন পুরুষ রয়েছেন। ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়াতে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : টিটিপির হামলায় ৪ পুলিশ নিহত

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজা চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই একটি কুয়ার ছাদে উঠে পড়েন। কুয়াটি বহু পুরনো। এর মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেওয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কংক্রিটের চাঙড়ের নীচে বেশি কিছু লোক চাপা পড়ে রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন : দু-তিনটি মামলার তথ্য জানি

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা