ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসেবে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানকে ঘোষণা করা হয়েছে। তিনি দেশটির
প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বড় ছেলে।

আর ও পড়ুন : বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে, জানে না বিসিবি!

বুধবার (২৯ মার্চ) দেশটির গণমাধ্যম জানিয়েছে, যুবরাজ শেখ মোহাম্মদ তার ভাইদের দেশের শীর্ষ পদে বসিয়েছেন।

২০২২ সালে প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হওয়া শেখ মোহাম্মদ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম ও তার ভাই শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।

আর ও পড়ুন : ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

শেখ মোহাম্মদ তার আরেক ভাই শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ভাই হাজ্জা বিন জায়েদ আল নাহিয়ানকে আবুধাবির ডেপুটি শাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।

বুধবার পৃথক ডিক্রিতে শেখ মোহাম্মদ যুবরাজ শেখ খালেদকে আবুধাবির নির্বাহি কাউন্সিলের প্রধান হিসেবেও নিয়োগ দেন।

আর ও পড়ুন : ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষকরা বলেছেন, শেখ মোহাম্মদ তার ছেলেকে গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা, অর্থনীতি ও শাসনতান্ত্রিক বিভিন্ন কর্তৃত্বপূর্ণ পদে রেখে গড়ে তুলেছেন।

রয়টার্স বলছে, এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতা আবুধাবিতে আরও কেন্দ্রীভূত হচ্ছে বলে ধারণা করা যাচ্ছে।

আর ও পড়ুন : শুক্রবার চালু হচ্ছে আরো দুটি স্টেশন

প্রসঙ্গত, অঢেল তেল সম্পদের কারণে আবুধাবি ৭টি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক রাজধানী। দুবাই পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান ব্যবসা ও পর্যটন কেন্দ্র।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা