সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উত্তেজনা এবং সম্প্রতি বেইজিংয়ের হুঁশিয়ারির মধ্যেই আমেরিকা যাওয়ার পথে নিউইয়র্কে নেমেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এই সফরে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তার বৈঠক হতে পারে।

আরও পড়ুন : টিটিপির হামলায় ৪ পুলিশ নিহত

তবে এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে সতর্ক করেছে চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুই নেতার বৈঠক হলে তা গুরুতর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। অপরদিকে সাই ইং-ওয়েনের এই সফর নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর জন্য বেইজিংকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

মধ্য আমেরিকায় সফরে যাওয়া আসার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতি নেবেন সাই ইং-ওয়েন। ফেরার পথে ক্যালিফোর্নিয়ায় যাত্রাবিরতির সময় কেভিন ম্যাককার্থির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুন : মার্কিন সাংবাদিক আটক

এদিকে সাই ইংয়ের এই সফরকে স্বাভাবিক বলেই দেখা হবে এমনটাই আশা প্রকাশ করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি।

তাইওয়ানের নেতা হিসেবে এটি যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে সাই ইং-ওয়ের সপ্তম যাত্রাবিরতি। জন কিরবি বলেন, এটি একটি সাধারণ ঘটনা...তাইওয়ানের অন্যান্য রাষ্ট্রপ্রধানরাও যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতি নিয়েছেন। এটা অস্বাভাবিক কিছুই না। ১৯৯৪ সালে প্রথম তাইওয়ানের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি নেওয়ার পর এটা ২৯তম বিরতি।

বুধবার (২৯ মার্চ) নিউইয়র্কে নামার পর সাই ইং-ওয়ের হোটেলের বাইরে জড়ো হন তার সমর্থকরা। অপরদিকে বিরোধীরাও সেখানে বিক্ষোভ দেখায়।

মধ্য আমেরিকার মিত্রদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চলতি সপ্তাহে গুয়েতেমালা এবং বেলিজে সফর করার কথা রয়েছে তার। ফেরার পথে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক হতে পারে।

আরও পড়ুন : আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ

এদিকে সাই ইং-ওয়ের এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কাজ করার’ অভিযোগ এনেছেন ওয়াশিংটনে নিযুক্ত চীনের ঊর্ধ্বতন দূত। তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রকে ফের আগুন নিয়ে না খেলার আহ্বান জানানো হয়।

এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাইওয়ান বিষয়ক কার্যালয়ও তার এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা