অং সান সু চি
আন্তর্জাতিক

সু চির এনএলডিকে বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: অং সান সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা।

আরও পড়ুন: সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন নেই

মঙ্গলবার জান্তা-নিয়ন্ত্রিত দেশটির নির্বাচন কমিশন সু চির দলকে বিলুপ্তির এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। এএফপি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের নতুন কঠোর সামরিক নির্বাচনী খসড়া আইনের আওতায় পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

মিয়ানমারের টেলিভিশন চ্যানেল এমআরটিভির মতে, ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলগুলোর বিরুদ্ধে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এনএলডির আগামীকাল (বুধবার) থেকে ‘স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল’ হয়ে যাবে।

আরও পড়ুন: ২২ দেশে কোটি ডলার ঋণ চীনের

২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির মাধ্যমে এনএলডি ক্ষমতা আসে বলে সেনাবাহিনী দাবি করলেও কোনও প্রমাণ দেখাতে পারেনি। পরে এই অভিযোগে অভ্যুত্থানের মাধ্যমে সু চি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী।

এর মধ্য দিয়ে মিয়ানমারে ১০ বছরের গণতান্ত্রিক সরকারের পথচলার অবসান ঘটে এবং দেশজুড়ে বিশৃঙ্খলা শুরু হয়। গত জানুয়ারিতে জান্তা সরকার দেশটির রাজনৈতিক দলগুলোকে সেনা-রচিত কঠোর নতুন নির্বাচনী আইনের আওতায় পুনরায় নিবন্ধনের জন্য দুই মাসের সময় বেঁধে দেয়।

দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে জান্তা সরকার, সেই নির্বাচনের আগে দলগুলোকে নিবন্ধনের আহ্বান জানানো হয়। কিন্তু দেশটির বিরোধী রাজনীতিকরা বলেছেন, নির্বাচন অবাধ অথবা সুষ্ঠু হবে না।

আরও পড়ুন: ইকুয়েডরে ভয়াবহ ভূমিধস, নিহত ১৬

গত মাসে মিয়ানমারের জান্তা দেশজুড়ে জারি করা দুই বছরের জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী আগস্টের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও ফেব্রুয়ারিতে তা স্থগিত করা হয়। ভোট আয়োজনের জন্য সারাদেশের ওপর যথাযথ নিয়ন্ত্রণ নেই জানিয়ে নির্বাচন স্থগিত করে জান্তা।

মিয়ানমারের স্থানীয় একটি পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় ৩ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে আরও ২০ হাজারের বেশি মানুষকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা