ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
সৌদি আরব

সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আসির প্রদেশ ও আভা নগরীর সংযোগকারী রাস্তায় বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী মারা গেছেন এবং আরও ২৯ জন আহত হয়েছে।

আরও পড়ুন : পিছু হটলেন নেতানিয়াহু

সোমবার (২৮ মার্চ) দক্ষিণ-পশ্চিম সৌদি আরবে এই দুর্ঘটনার সংবাদ জানিয়েছে স্থানীয় মিডিয়া।

ওমরাহ হজ করতে মক্কা যাচ্ছিলেন আরোহীরা। হতাহতরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। তবে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিহত ৬

স্থানীয় খবরে বলা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোমবার একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এ সময় অন্তত ২০ জন নিহত এবং ২৯ জন আহত হয়।

সৌদি আরবের আসির প্রদেশ ও আভা নগরীর সাথে সংযোগকারী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে বলেও খবরে বলা হয়। সূত্র : গালফ নিউজ ও এনডিটিভি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা