ফাইল ছবি
আন্তর্জাতিক

রমজানে হাজারেরও বেশি কারাবন্দির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ১৯০ কোটিরও বেশি মানুষ রমজান মাসের আচার-অনুষ্ঠান পালনের অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন: সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে

আর মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির বিভিন্ন কারাগার থেকে ১ হাজার ২৫ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, রমজানসহ গুরুত্বপূর্ণ ইসলামিক দিবস কিংবা অনুষ্ঠান উপলক্ষে কারাবন্দিদের মুক্তি দেওয়া সংযুক্ত আরব আমিরাতের সব শাসকের সাধারণ অভ্যাস। রাষ্ট্রপতির এ ধরনের ক্ষমা মুক্তিপ্রাপ্ত বন্দীদের ভবিষ্যত পুনর্বিবেচনার সুযোগ দেয়।

পাশাপাশি এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা পরিবার ও সম্প্রদায়ের সেবায় ইতিবাচকভাবে অবদান রাখতে পারেন।

এদিকে রমজান কবে থেকে শুরু হবে, তা জানতে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (২১ মার্চ) সূর্যাস্ত অর্থাৎ, মাগরিবের নামাজের পরে বৈঠকে বসবে।

মূলত রমজান শুরু হওয়ার আগে অধিকাংশ মুসলিম দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার জন্য সন্ধ্যার আকাশে নজর রাখেন। এটি একটি ইসলামিক ঐতিহ্য, যা যুগ যুগ ধরে অনুসরণ করা হচ্ছে।

আরও পড়ুন: পর্তুগালে ২ বাংলাদেশি নিহত

এদিন যদি সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যায় তবে বুধবার (২২ মার্চ) থেকে পবিত্র রমজান থেকে শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে আমিরাতে রমজান শুরু হবে।

আর চাঁদ কখন দেখা যায়, তার ওপর নির্ভর করেই ইসলামিক মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা