ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সেই পাইলটদের পুরস্কৃত করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ মডেলের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করায় দুই যুদ্ধবিমানের পাইলটকে পুরস্কার দিয়েছে রাশিয়া।

আরও পড়ুন : আইসিসির পরোয়ানা ‘মূল্যহীন’

শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার (১৭ মার্চ) ড্রোন ভূপাতিত করার সাথে জড়িত দুই পাইলটের হাতে পুরস্কার তুলে দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

আরও পড়ুন :আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ক্রিমিয়ার কাছে কোনো ধরনের নজরদারি যান না আসতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকে রুশ বাহিনী।

রুশপন্থি রাজনৈতিক বিশ্লেষক সের্গেই মারকোভ জানান, এই দুই পাইলটকে পুরস্কার দেওয়ার বিষয়টি বার্তা দিচ্ছে যে, রাশিয়া ড্রোন ভূপাতিত করা অব্যাহত রাখবে।

আরও পড়ুন : ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত

তিনি আরও জানান, পুরস্কার দেওয়ার সিদ্ধান্তটি রাশিয়ার মানুষের শক্তিশালী সমর্থন পাবে।

এদিকে ভূপাতিত করার পরের দিন ঐ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভিডিওটিতে দেখা যায়, রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান মার্কিন ড্রোনটির ওপর ফুয়েল ছিটিয়ে দিয়ে খুব কাছ ঘেষে যাচ্ছে। মূলত ড্রোনের অপটিক্যাল এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশগুলো ধ্বংস করে দিতে ফুয়েল ছিটিয়েছে বিমানগুলো।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, রুশ যুদ্ধবিমান দুটি ড্রোনটির পাখায় আঘাত হেনে পানিতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত ১

মার্কিন সামরিক কর্মকর্তারা আরও জানান, কৃষ্ণ সাগরের গভীরতা বেশি হওয়ায় তাদের পক্ষে ড্রোনটি উদ্ধার করা সম্ভব নয়।

তবে রাশিয়া ড্রোনটিতে সরাসরি আঘাত হানার বিষয়টি অস্বীকার করে বলেছে, কৌশল অবলম্বন করার সময় পড়ে যায় ড্রোনটি।

আরও পড়ুন : পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দর থেকে ৬০ কিলোমিটার দূরে সাগরের ৮৫০-৯০০ মিটার গভীরে ড্রোনটির ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে তারা।

এদিকে ড্রোন ভূপাতিত হওয়ার পর একই স্থানে আবারও ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা