আন্তর্জাতিক

ইতালির সমুদ্র উপকূলে জাহাজডুবি, নিহত ৩৩ 

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিবিসি ও ইতালীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

২৭টি মৃতদেহ ক্রোটোন প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ভেসে এসেছে এবং আরও তিনটি মৃতদেহ সাগরে পাওয়া গেছে। এ ছাড়া আরো মরদেহ পানিতে দেখা গেছে। বর্তমান মৃত্যুর সংখ্যা ৩৩ জন হলেও তা ‘অবশ্যই’ বাড়বে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : উর্বশীর পোস্টে তুলকালাম

ক্যালাব্রিয়ার দমকল বাহিনীর মুখপাত্র দানিলো মাইদা বলেছেন, মৃতের সংখ্যা ‘৩০ ছাড়িয়েছে।’ ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, নৌকাটিতে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল। জাহাজটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল। জাহাজটি রুক্ষ সামুদ্রিক আবহাওয়ায় পাথরের সঙ্গে ধাক্কা লেগে লেগে ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ স্থল ও সমুদ্রে একটি বড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে।

আরও পড়ুন : মাঠের বাইরের সম্পর্ক ম্যাটার করে না

প্রসঙ্গত, সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করা লোকদের জন্য ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা