ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের রায়পুরে এক ভাষণে রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

আরও পড়ুন : প্রাণহানি ও সংক্রমণে শীর্ষে জাপান

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে কংগ্রেসের ৮৫তম প্লেনারি সেশনের দ্বিতীয় দিনে নিজের ভাষণের মধ্যে এ ইঙ্গিত দেন তিনি।

কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া তার ভাষণে বলেন, আমি খুশি যে ‘ভারত জোড়ো’ যাত্রার সঙ্গে আমার যাত্রাও শেষ হতে পারে। এটি কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন : পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ১৫ হাজার ডেলিগেটের সামনে প্রদত্ত ভাষণে সোনিয়া গান্ধী বলেন, আমার আত্মতুষ্টির বিষয় হলো এই ভারত জোড়ো যাত্রার সঙ্গে আমার ইনিংসেরও শেষ হতে পারে। এই যাত্রা স্পষ্ট করেছে যে, ভারতের বেশির ভাগ মানুষ ঐক্য, সহনশীলতা চায়।

তিনি আরও বলেন, কংগ্রেস সব সময় মানুষের পাশে রয়েছে। তাদের জন্য লড়াই করতে কংগ্রেস প্রস্তুত। যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যাত্রা সফল করেছেন তাদেরকে অভিনন্দন জানাই।

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছে ইরান

বিশেষ করে রাহুল গান্ধীকে ধন্যবাদ। তার একাগ্রতা সোনিয়া গান্ধীর এই অবসরের ইঙ্গিতের পর সবার মনে প্রশ্ন উঠছে যে, তিনি আগামী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বরেলি আসনে প্রার্থী হবেন নাকি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর জন্য আসনটি ছেড়ে দেবেন।

প্রসঙ্গত, ছত্তিশগড়ের এই অধিবেশনে ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা