ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। একই দিনে বাংলাদেশসহ বিশ্বের আরও কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছে ইরান

শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯ টা ২৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বলেছে, নিউগিনিতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি আঘাত হানে পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

এদিকে জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া ভূমিকম্পের পর দেশটিতে কোনও সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সাক্ষাৎ চান জেলেনস্কি

একই দিনে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে তুরস্কের আনাতোলিয়া প্রদেশে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শনিবার মিয়ানমারের আয়াবতী ও রাখাইন রাজ্যেও জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি বাংলাদেশের কক্সবাজারেও অনুভূত হয়েছে।

আরও পড়ুন : ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভারতের মেঘালয়ে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এটি অনুভূত হয় বাংলাদেশের সিলেটেও।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা