আন্তর্জাতিক

শনাক্তে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আরও ৯৬ হাজার ৬১৪ জন শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৪৩৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৯৭ হাজার ১৬১ জন। আর সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১১৫ জন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ৫ বাংলাদেশি নিহত

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৮২৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যু সবচেয়ে বেশি ৯৪ জন ব্রাজিলে।

এছাড়া জাপানে মৃত্যু ৮৩ জন এবং আক্রান্ত ৬ হাজার ৫১২ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭৩ জন এবং আক্রান্ত ৮ হাজার ৯২২ জন। তাইওয়ানে মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৪৩২ জন। মেক্সিকোতে আক্রান্ত ৩ হাজার ৮৭০ এবং মৃত্যু ২৫ জন।

আরও পড়ুন: ইউক্রেনে অস্ত্র প্রেরণ শান্তি আনতে পারে না

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা