আন্তর্জাতিক

অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনয়ন

সান নিউজ ডেস্ক: বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছে জো বাইডেনের আস্থাভাজন ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গা। বিশ্বব্যাংকের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস ইতিমধ্যেই পদ থেকে সরে আসার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি

এরপর ঘোষণা করা হল অজয় বাঙ্গার নাম। এর মাধ্যমে আরও এক প্রবাসী ভারতীয় গুরুদায়িত্ব পেতে চলেছেন। এবার এই তালিকায় নতুন নাম অজয় বাঙ্গা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্বব্যাঙ্কের নেতৃত্বের জন্য মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গাকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন এক ঘোষণায় জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গাকেই বিশ্বব্যাঙ্কের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।

৬৩ বছর বয়সী বাঙ্গাে এরআগে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও সিইও ছিলেন। ২০১০ সালের জুলাই থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত একটি কৌশলগত প্রযুক্তিগত ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সংস্থার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর ২০২২ সালে অজয় বাঙ্গা আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও তিনি নেদারল্যান্ড ভিত্তিক বিনিয়োগ হোল্ডিং কোম্পানি এক্সোরের চেয়ারম্যান এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে মধ্য আমেরিকার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের চেয়ারম্যান।

আরও পড়ুন: রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

অজয় বাঙ্গা ১৯৫৯ সালে ভারতের পুনেতে জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গ শিমলার সেন্ট এডওয়ার্ড স্কুলে এবং হায়দ্রাবাদের হায়দ্রাবাদ পাবলিক স্কুলে শিক্ষা লাভ করেন। তিনি দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক করেন।

তারপর আহমেদাবাদের আইআইএম থেকে এমবিএ করেন। তার বাবা হরভজন সিং বাঙ্গা ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি অবসর নেন।

এরপর ১৯৮১ সালে নেসলে কোম্পানিতে যোগ দেন অজয়। পরে পেপসিকোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে চলে যান। ২০০২ সালে তিনি ইন্টারন্যাশানাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন: দুর্নীতিবাজরাই নীতির কথা বলে

বারাক ওবামার আমল থেকেই হোয়াইহাউসের সঙ্গে তার যোগাযোগ ছিল। ২০১৫ সালে সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা বাঙ্গাকে বাণিজ্য নীতি আলোচনার জন্য রাষ্ট্রপতির উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে নিযুক্ত করেছিলেন।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা