আন্তর্জাতিক

তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২।

আরও পড়ুন: গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলছে, তাজিকিস্তানে সকাল ৮ টা ৩৭ মিনিটে প্রায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে জিনজিয়াং অঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার সকালে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে তাজিকিস্তান ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এলাকাটি কম জনবহুল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

তবে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার বলছে, ৭.২ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অবশ্য ভূমিকম্পের প্রাথমিক পরিমাপ বিভিন্ন সংস্থার হিসেবে ভিন্ন হতে পারে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পআঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন লাখ লাখ মানুষ।

আরও পড়ুন: বিএনপি একুশের চেতনাবিরোধী

এরপর গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও ৬. ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা