ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

সান নিউজ ডেস্ক : মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় ম্যালপাস জানান, আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন। তবে দায়িত্ব কেনো ছাড়ছেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

আরও পড়ুন : লিবিয়ায় জাহাজডুবিতে নিহত ৭৩

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড ম্যালপাস। চলতি বছরের জুন মাসের শেষ নাগাদ পদত্যাগ করবেন তিনি। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ছিল ম্যালপাসের মেয়াদ।

আরও পড়ুন : পদত্যাগ করছেন স্কটল্যান্ডের সরকারপ্রধান

২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস। ২০২৪ সালের এপ্রিলে মাসে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। ম্যালপাস বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন : তুরস্কে সৃষ্টি হলো গভীর খাদ

বর্তমানে যে পদ্ধতিতে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক ঋণ দেয় তার পরিবর্তন চান ম্যালপাস। এটা নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ইয়েলেনের কাছ থেকে চাপের মধ্যে ছিলেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) নিয়ে বিজ্ঞানীদের মতের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন।

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২

প্রসঙ্গত, ওইতিহ্যগতভাবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি ছিলেন ম্যালপাস। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তাকে ট্রাম্পই বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করেছিলেন।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা