আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

প্রাণহানি ছাড়াল ২২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। দেশ দু’টিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই প্রত্যাহার

ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। তবে চাপা পড়া লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন বেশ ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু তুরস্কেই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৯১ জনের। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় মারা গেছে ৩ হাজার ৩৭৭ জন।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার

ভয়াবহ এই ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশসহ অন্তত ৯৫টি দেশ এবং ১৬টি আন্তর্জাতিক সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনেক দেশ ও সংস্থা এরই মধ্যে সাহায্য পাঠিয়েছেন।

এদিকে সিরিয়া ও তুরস্কের সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় ত্রাণের জন্য দাতা সম্মেলনের পরিকল্পনা ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

আরও পড়ুন: ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না

সিরিয়া ও তুরস্কে এ সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের ঘটনার পর ইইউ দেশ দু’টির জন্য আন্তর্জাতিক সহায়তা জোগাড় করতে মার্চে একটি দাতা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইইউ প্রধান উরসুলা ভনদের লেয়েন।

টুইট বার্তায় ভনদের লেয়েন লিখেছেন, ‘আমরা এখন একসাথে জীবন বাঁচানোর জন্য ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়াচ্ছি। আমরা শিগগিরই এক সাথে ত্রাণ সহায়তা প্রদান করবো। এক্ষেত্রে তুরস্ক ও সিরিয়া ইউরোপীয় ইউনিয়নের উপর নির্ভর করতে পারে।’

আরও পড়ুন: তুরস্কে পৌঁছেছে উদ্ধারকারী দল

প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

এর আগে, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা