আন্তর্জাতিক

ভারতেও নজরদারি চালিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, গোয়েন্দা বেলুন ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর পাঁচটি মহাদেশের বিভিন্ন দেশের ওপর নজরদারি চালিয়েছে চীন। এর মধ্যে রয়েছে ভারতও।

আরও পড়ুন: রেলওয়ের তিন প্রকল্পের উদ্বোধন

বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) এ তথ্য জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে চীনের একটি কথিত গোয়েন্দা বেলুন ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়। পরে মার্কিন কোস্ট গার্ড সাগর থেকে বেলুনটি উদ্ধার করে।

আরও পড়ুন: ১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ‘শুধুমাত্র যুক্তরাষ্ট্র এই নজরদারি কার্যক্রমের লক্ষ্য ছিল না।’

যদিও চীনের দাবি বেলুনটি একটি ওয়েদার ডিভাইস। বাতাসে ভেসে এটি যুক্তরাষ্ট্রে চলে যায়।

আরও পড়ুন: আক্রান্তে শীর্ষে জাপান

মার্কিন কর্মকর্তারা জানান, ‘বেলুনটি ২০০ ফুট লম্বা ছিল, যা একটি বিমানের সমান। আর এর ওজন কয়েকশ পাউন্ড বা কয়েক হাজার পাউন্ডও হতে পারে।’

সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, ‘কর্মকর্তাদের বিশ্বাস, কয়েকটি বেলুন ব্যবহার করে ওই নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছিল চীনের উপকূলীয় হাইনান প্রদেশ থেকে এবং তারা নজরদারি চালিয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপাইনে।’

আরও পড়ুন: বেলজিয়ামের সহযোগিতা চান রাষ্ট্রপতি

মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাস চীন বেলুন দিয়ে নজরদারি চালিয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় এবং ইউরোপে। এ বেলুন সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং কিভাবে এ বেলুন শনাক্ত করা যায় সেটিও শিখেছি।’

জেনারেল প্যাট আরও বলেন, পাঁচটি মহাদেশেই নজরদারি চালানোর জন্য বেলুন ব্যবহার করা হয়। কিন্তু স্থানভেদে এগুলোর আকার ও বৈশিষ্ট্য ভিন্ন ছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে একাধিকবার এ বেলুন ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: জন্মনিবন্ধনের তারিখ পরিবর্তন নয়

আরও ভালো ধারণা নেওয়ার জন্য বেলুনের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে এতে কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে সেটি খুঁজে বের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা