ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
বিশ্ব ভালোবাসা দিবস

গরু জড়িয়ে সেলফি তোলার আহ্বান

সান নিউজ ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে ‘গো-আলিঙ্গন দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় পশু কল্যাণ সংস্থা।

আরও পড়ুন : আক্রান্তে শীর্ষে জাপান

ভারতের পশু কল্যাণ সংস্থা কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রণালয়ের দায়িত্বরত পুরুষোত্তম রুপালা এই দিনে গরুকে জড়িয়ে সেলফি তোলার আহ্বান জানিয়েছেন।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) সংস্থাটির জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সবাই জানি গরু হল ভারতীয় সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জীবন বাঁচিয়ে রাখার পাশাপাশি গবাদি পশু সম্পদ এবং জীববৈচিত্রের প্রতিনিধিত্বও করে। গরু আমাদের মায়ের মতো। গরু ‘কামধেনু’ এবং ‘গোমাতা’ নামেও পরিচিত। গরু মানবতাকে সমৃদ্ধ করে।’

আরও পড়ুন : ১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সময়ের সাথে সাথে পশ্চিমা সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। আর সেই কারণেই গরুকে আলিঙ্গন করলে মানসিক সমৃদ্ধি আসবে। যা আমাদের ব্যক্তিগত সুখ বৃদ্ধি করবে।’

সংস্থাটি যুক্তি দেখিয়েছে, গরুকে আলিঙ্গনের মধ্য দিয়ে পশ্চিমা সংস্কৃতিকে প্রত্যাখ্যান করা সম্ভব।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

কেন্দ্রীয় সংস্থাটি আরও জানায়, ‘বেশ কিছু দেশে গরুর প্রতি সম্মান জানানোর রীতি আছে। নেদারল্যান্ডসে ‘কো নাফেলেন’ (ডাচ ভাষায় গরুকে আলিঙ্গন করা) বলে এক রীতি আছে, যেখানে গরুকে জড়িয়ে ধরে আদর করেন তাদের পালকরা।’

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা