ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ক্ষতিগ্রস্ত কারাগার, ২০ আইএস উধাও

সান নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কারণে কারাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০ জন জিহাদি পালিয়ে গেছে।

আরও পড়ুন: তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

ধারণা করা হচ্ছে তারা ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

তুরস্কের সীমান্তের কাছে রাজো শহরের কারাগারের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলেছে, কারাগারে প্রায় দুই হাজার বন্দি ছিল। যাদের মধ্যে এক হাজার তিনশ জনই আইএস যোদ্ধা বলে ধারণা করা হচ্ছে। কারগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছে। তুরস্ক ও সিরিয়া সীমান্তে সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ২৪৩টির মতো পরাঘাত হয়েছে। এতে কারাগারের দেওয়ালে ফাটল ধরে এবং ফটক ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: ধ্বংসস্তূপের নিচে সন্তান জন্ম

রাজো শহরের ওই কারা কর্মকর্তা আরও বলেন, কারাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্দিরা বিদ্রোহ করে কারাগারের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সময় ২০ জন কয়েদি পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পলাতকরা আইএস যোদ্ধা।

এদিকে এপি (অ্যাসোসিয়েট প্রেস) বলেছে, মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে মোট ৫ হাজার ২১ জন মারা গেছেন। নিহতের সংখ্যা ১০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে তুরস্কের ৩ হাজার ৪১৯ ও সিরিয়ায় ১ হাজার ৬০২ জন। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি। সিরিয়া ও তুরস্কের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পে শুধু তুরস্কেই ৬ হাজার বাড়িঘর ধসে যায়। এখনো ধ্বংসস্তূপের ভেতরে আহাজারি শোনা যাচ্ছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

আরও পড়ুন: তুরস্কে যাচ্ছে বাংলাদেশ উদ্ধারকারী দল

প্রসঙ্গত, সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যখন দেশটির প্রায় সব মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, তুরস্ক, সিরিয়া, সাইপ্রাস, লেবানন, ইসরায়েল ও মিশরেও অনুভূত হয় ভূমিকম্প। ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শতাধিক আফটারশক আঘাত হানে তুরস্কে। এসব আফটারশকের ধারাবাহিকতা ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা