আন্তর্জাতিক

নিহতদের জন্য আল-আকসায় জানাজা

সান নিউজ ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে আল-আকসা মসজিদে গায়েবানা জানাজা আদায় করেছেন ফিলিস্তিনিরা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪৩৬৫ মরদেহ উদ্ধার

সোমবার (৬ ফেব্রুয়ারি) ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে নামাজ পড়েছেন কয়েকশ মুসল্লি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের অবৈধ দখলে থাকা পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের গায়েবানা জানাজা পড়ার ভিডিও। এতে দেখা যায়, বহু মুসল্লি একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।

এর আগে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে মানুষজন ঘুমিয়ে থাকা অবস্থায় তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার প্রলয়ংকরী এক ভূমিকম্প। বলা হচ্ছে, গত এক শতাব্দীর মধ্যে ওই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম।

আরও পড়ুন: সন্ধ্যায় রাষ্ট্রপতি মনোনয়ন

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে। এতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাঁড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ৩ হাজার ৪১৯ জন। তুর্কি ভাইস-প্রেসিডেন্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া সিরিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৬০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১ জন।

তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্পটিতে অন্তত সাড়ে পাঁচ হাজার ভবন ধসে পড়েছে। এছাড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েক হাজার ভবন।

তবে বাজে আবহাওয়ার কারণে তুরস্কে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় বিমানবন্দরের রানওয়েগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সহায়তা পৌঁছাতেও বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন: ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শি উদ্ধার

ধসে পড়া ভবনগুলোর নিচে এখনো বহু মানুষ আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতিসংঘের সব সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।

সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া লোকদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ইতিমধ্যে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ বিশ্বের বহু দেশ সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা