ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ছাড়িয়ে গেছে। দেশ দু’টিতে মোট নিহতের সংখ্যা ২১ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ছাড়াল ২০ হাজার

ধ্বংসস্তুপের নিচে আরও বহু লোক এখনও চাপা পড়ে থাকায় সংখ্যাটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চাপা পড়া লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন বেশ ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে।

তুর্কিতে ভূমিকম্পে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত নিশ্চিত মৃত্যু হয়েছে ১৭,৬৭৪ জনের। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় মারা গেছে ৩,৩৭৭ জন। এমনটি জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

আরও পড়ুন : ২১ বাংলাদেশিকে সরিয়ে নিলো দুতাবাস

সিরিয়া ও তুরস্কের সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় ত্রাণের জন্য দাতা সম্মেলনের পরিকল্পনা ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

সিরিয়া ও তুরস্কে এ সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের ঘটনার পর ইইউ দেশ দু’টির জন্য আন্তর্জাতিক সহায়তা জোগাড় করতে মার্চে একটি দাতা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইইউ প্রধান উরসুলা ভনদের লেয়েন।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

টুইট বার্তায় ভনদের লেয়েন লিখেছেন, ‘আমরা এখন একসাথে জীবন বাঁচানোর জন্য ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়াচ্ছি। আমরা শিগগিরই এক সাথে ত্রাণ সহায়তা প্রদান করবো। এক্ষেত্রে তুরস্ক ও সিরিয়া ইউরোপীয় ইউনিয়নের উপর নির্ভর করতে পারে।’

তুরস্ক ও সিরিয়ার জনগণকে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তহবিল সংগ্রহের জন্য তুরস্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সম্মেলনটি আগামী মাসের প্রথম দিকে ব্রাসেলসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন : ভারতেও নজরদারি চালিয়েছে চীন

এক বিবৃতিতে ভনডের লেয়েন বলেন, ‘যখন এ ধরনের ট্র্যাজেডি জনগণকে আঘাত করে তখন কাউকে একা রাখা উচিত নয়।’

এ সম্মেলন দুর্যোগে আন্তর্জাতিক সাড়া পাওয়ার লক্ষে এবং ইইউ সদস্য রাষ্ট্র, প্রতিবেশি দেশ, জাতিসঙ্ঘ সদস্য এবং আন্তর্জাতিক ঋণদাতাদের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় ব্লকটি।

আরও পড়ুন : গরু জড়িয়ে সেলফি তোলার আহ্বান

প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইউরোপীয় ইউনিয়ন দেশটিতে দ্রুত উদ্ধারকারী দল পাঠায়।

এদিকে সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক ব্লকের কমিশনার বলেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) দামেস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। সূত্র : আল জাজিরা ও এএফপি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা