ফাইল ফটো
আন্তর্জাতিক
পাকিস্তানে উপনির্বাচন

৩৩ আসনে একাই লড়বেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একাই ৩৩টি আসনে লড়বেন। আগামী ১৬ মার্চ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১৭

দেশটিতে এর মাধ্যমে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তি এতগুলো আসনে লড়ছেন।

রোববার (২৯ জানুয়ারি) লাহোরে পিটিআইয়ের মূল কমিটির এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ খবর দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি।

শাহ মাহমুদ কোরেশি বলেন, আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন : জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৮

২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচন করে ৬ টিতেই জয় পেয়েছিলেন পিটিআই চেয়ারম্যান।

প্রসঙ্গত, পিটিআই সাংসদদের পদত্যাগপত্র স্পিকার রাজা পারভেজ আশরাফ গ্রহণ করার পর আসনগুলো শূন্য হয়।

দলটির নেতা ফাওয়াদ চৌধুরী এ মাসের শুরুতে সব শূন্য জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পার্টি প্রধানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন : বাংলাদেশে আসছে গঙ্গা বিলাস

চলতি বছরের ১৭ জানুয়ারি টুইটারে এক বিবৃতিতে বলেছিলেন, তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইমরান খান এই ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন।

২০২২ সালে ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত চলে হওয়ার পর এপ্রিলে গণহারে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করে পিটিআইয়ের সাংসদ সদস্যগণ।

তবে জুলাইয়ে কেবল ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। এর কয়েক দিন পর মোট ১১৩ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা