ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলা

সান নিউজ ডেস্ক: আন্তঃসীমান্ত সংকটে ইসরায়েল-ফিলিস্তিনের বছরের পর বছর যুদ্ধের মধ্যে এটি একটি বড় ঘটনা।

আরও পড়ুন: দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে

এদিকে ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। তবে রকেট হামলার বিষয়ে হামাসের এখনও কোনো মন্তব্য জানা যায়নি। রয়টার্স, আল-জাজিরা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা সীমান্তের কাছে ইসরায়েলিদের সতর্ক করতে রকেট হামলার সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বলা হয় সে সময়।

ইসরায়েলের চ্যানেল ১২, গাজা থেকে প্রায় ১২ কিমি (৭ মাইল) উত্তরে, হামাসের নিয়ন্ত্রিত আশকেলন শহরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র চালানোর ফুটেজ সম্প্রচার করে। কয়েক ঘণ্টা পর, ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা গাজায় হামলা চালিয়েছে।

আরও পড়ুন: র‌্যাবের নিষেধাজ্ঞা রাজনৈতিক বিষয়

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামাসের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে আঘাত করে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনভর হামলায় নিহত হয়েছেন ১০ জন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের একজন শুধু আল-রাম এলাকার বাসিন্দা, বাকিরা সবাই শরণার্থী ক্যাম্পের। এ ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। জেনিনে সহিংসতার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, তারা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সমাপ্ত করেছে।

এদিকে, এ ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পরিস্থিতির অবনতি চাইছে না, যদিও তিনি নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

উত্তেজনা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও আরব কর্মকর্তারা ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

গতবছর মার্চ ও এপ্রিলে ইসরায়েলে একাধিক প্রাণঘাতী হামলার পর থেকে দফায় দফায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হয় ফিলিস্তিনের বিভিন্ন শহরে। বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় বসার পর অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা আরও বেড়ে যায়।

সম্প্রতি ফিলিস্তিনিদের নিন্দা ও তীব্র আপত্তি উপেক্ষা করেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন-গাভিরের সফরের ঘটনায় তোলপাড় শুরু হয়। সফরে, আল আকসাকে হামাসের সম্পদ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বেন গাভির।

এ ঘটনাকে নজিরবিহীন আখ্যা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সীমা অতিক্রম করেছে তেল আবিব। তারা বলছে, আল আকসাকে সিনাগগ বানাতে চায় নেতানিয়াহু প্রশাসন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা