আন্তর্জাতিক

জার্মানিতে ট্রেন হামলায় নিহত ২

সান নিউজ ডেস্ক : জার্মানির শ্লেসউইগ হলস্টাইনে ট্রেনে ছুরি হামলার ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থী কমানোর প্রস্তাব!

ছুরিকাঘাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদসংস্থা ডিপিএ-কে। অন্যদিকে ফেডারেল পুলিশের মুখপাত্র এএফপিকে বলেন, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ট্রেনের ভেতরে সহযাত্রীদের লক্ষ্য করে ছুরি চালাতে থাকে। বুধবার স্থানীয় সময় বেলা তিনটার সময় এই ঘটনা ঘটে।

ট্রেন যখন ফকস্টিড স্টেশনের কাছে তখন এই ঘটনা ঘটে। হ্যামবুর্গের উত্তরের এই স্টেশনের কাছে প্রায় দুই হাজার মানুষের বাস।

ট্রেন থেকে একাধিক যাত্রী সাহায্য়ের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্টেশনে ট্রেন থামামাত্র অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। সেখানে জরুরি পরিষেবা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: লাদাখের ২৬টি টহল পয়েন্ট হারিয়েছে ভারত

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখা গেছে তার নাম কোনও চরমপন্থিদের তালিকায় নেই। তবে রেলের কর্মীরা ডিপিএ-কে জানিয়েছেন, যুবকটিকে দেখে মনে হয়েছে সে মানসিক ভারসাম্যহীন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা