আন্তর্জাতিক

ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দাঙ্গার দুই সপ্তাহ পরে দেশটির সেনাপ্রধান জুলিও সিজার দা আররুদাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

আরও পড়ুন : শৃংখলায় ঘাটতি থাকলে উন্নয়ন ম্লান হবে

চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের দাঙ্গার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানকে বরখাস্ত করা হলো। গত ৩০ ডিসেম্বর থেকে আরুদা সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন

লাতিন আমেরিকার এই দেশটির রাজধানীতে দাঙ্গার দুই সপ্তাহ পর সেনাপ্রধানকে বরখাস্তের এই ঘটনা ঘটল। রোববার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ এবং ব্রাসিলিয়াতে সুপ্রিম কোর্টে হামলা চালানোর কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দাঙ্গাকারীরা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে বলসোনারোর পরাজয়কে বাতিল করতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

দাঙ্গার পরপরই লুলা বলেন, এই বিক্ষোভে ‘সশস্ত্র বাহিনীর’ সদস্যরা জড়িত থাকার সন্দেহ করছেন তিনি।

সম্প্রতি বামপন্থী এই ব্রাজিলিয়ান নেতা বলেছেন, তার সরকার কট্টর বলসোনারোর অনুগতদের নিরাপত্তা বাহিনী থেকে সরিয়ে দেবেন। বিক্ষোভের পরই তিনি তার নিরাপত্তা পরিষদ থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়ে দেন। এ ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে আটকের কথা জানিয়েছিল ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ, তাদের মধ্যে এক হাজার ২০০ এখনও ছাড়া পায়নি।

এছাড়া বিক্ষোভে বলসোনারোর উষ্কানি থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশনা প্রদান করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন।

আরও পড়ুন : আখেরি মোনাজাত রোববার বন্ধ থাকবে যেসব সড়ক

সেনা প্রধানকে বরখাস্ত করা নিয়ে কোনো বিবৃতিতে দেয়নি লুলা। তবে সরকারি ওয়েবসাইটে ব্রাজিলের সশস্ত্র বাহিনী জানিয়েছে সেনা প্রধান জুলিও সিজার ডি আররুদাকে তার পদে থেকে বরখাস্ত করা হয়েছে। আররুদা স্থলাভিষিক্ত হন জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো পাইভা স্থানে, যিনি দক্ষিণ-পূর্ব সামরিক কমান্ডের প্রধান ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা