ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

৬৫ যাত্রী নিয়ে বাস উল্টে আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল থেকে ভারতে ফেরার পথে পুণ্যার্থীবাহী একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৬৫ জন যাত্রী নিয়ে উল্টে যায়। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন : তিব্বতে তুষারধস, নিহত বেড়ে ২৮

জানা যায়, বাসটি নেপালের ত্রিবেণী ধাম থেকে ফিরছিল। পুণ্যার্থীরা সবাই ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে ভারত সীমান্তের কাছে নেপালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানিয়েছে, ত্রিবেণী ধাম দর্শনের পর নারায়ণী নদীতে অনেকে পুণ্যস্নান করেছিলেন। তার পর বাসে চড়ে ভারতে ফিরছিলেন। বাসটি সেই সময় একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়। রাস্তার উপরে যাত্রিবোঝাই বাস উল্টে কাত হয়ে যায়।

আরও পড়ুন : অপহৃত ৬৬ শিশু-নারী উদ্ধার

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নেপাল পুলিশের কর্মকর্তারা। আহতদের উদ্ধার করে পৃথ্বীচাঁদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আহতদের চিকিৎসা চলছে।

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের জেলাশাসক দুর্ঘটনার খবর পেয়ে নেপালের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন আহতদের খোঁজখবর নেন।

আরও পড়ুন : জরুরি বৈঠকে পুতিন

এ সড়ক দুর্ঘটনার বিষয়ে কয়েক জন কর্মকর্তাকে পরিস্থিতি পর্যালোচনার জন্য উত্তরপ্রদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নেপালের নারায়ণী নদীর তীরে আয়োজিত বাৎসরিক মেলায় প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন। ভারত থেকেও বহু মানুষ পুণ্যলাভের আশায় সেখানে যান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা