আন্তর্জাতিক

তিব্বতে তুষার ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: তুষার ধসে তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে অন্তত আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মৃতদেহ উদ্ধার ও নিখোঁজদের সাহায্যের তদারকি করার জন্য একটি দল পাঠিয়েছে চীন সরকার।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেলের কিছু অংশ পর রাস্তার একটি অংশে তুষার ধস হয়। ফলে সেখানে লোকজন ও যানবাহন আটকা পড়ে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ ছিল তা স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম সমর্থিত গ্লোবাল টাইমস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ১৩১ জন ও ২৮টি গাড়ি পাঠিয়েছে। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি ওয়ার্কিং গ্রুপও পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বুধবার (১৮ জানুয়ারি) ১ হাজার ফুট তুষার সরিয়ে উদ্ধার কাজ পরিচালনার জন্য ২৪৬ জন উদ্ধারকারী, ৭০টিরও বেশি যানবাহন, ১০টি বড় আকারের সরঞ্জাম ও ৯৯৪টি অনুসন্ধান ডিভাইস পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে শৈত্যপ্রবাহে নিহত ৭০

প্রায় ৯ হাজার ৩০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত নাইংচিকে ‘তিব্বতের সুইজারল্যান্ড’ হিসাবে বিবেচনা করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা