আন্তর্জাতিক

ইউক্রেনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ব্রোভারিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

আরও পড়ুন: আবারও বাড়ল গ্যাসের দাম

বুধবার (১৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সঙ্গে আরও আটজন হেলিকপ্টারটিতে ছিলো।ব্রোভারি শহরতলিতে বিধ্বস্ত হওয়ার পর তার প্রথম উপ-মন্ত্রী ও সচিবও মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা জানিয়েছে, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।’

আরও পড়ুন: চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে

‘দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।’ তবে এ সংখ্যাটি কত সেটি জানাননি তিনি।

আরও পড়ুন: প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ

ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, একটি স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ওই ভবনে আগুন লেগে যায়।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা